ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুতে ২ পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২ সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়া ডিএমপির অর্ধশতাধিক সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন : খুলনায় বাড়ছে ডেঙ্গু

মৃত দুই পুলিশ সদস্য হলেন- হাজারীবাগ থানার কনস্টেবল রাসেল শিকদার ও গেন্ডারিয়া থানার কনস্টেবল আয়েশা আক্তার।

রোববার (৯ জুলাই) রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার এ তথ্য নিশ্চিত করে জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২ পুলিশ সদস্য মারা গেছেন। গত সপ্তাহে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

আরও পড়ুন : সিস্টেম দুর্বলতায় তথ্য ফাঁস

এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডিএমপির অর্ধশতাধিক সদস্য রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডেঙ্গু থেকে বাঁচতে পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : এনআইডির সার্ভার হ্যাক হয়নি

এদিকে শনিবার (৮ জুলাই) সকাল ৮ টা থেকে রোববার সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ৬ জনের মৃত্যু হয়। চলতি বছরে এ পর্যন্ত একদিনে সর্বাধিক মৃত্যুর ঘটনা এটি।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৬ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২০ জন।

আরও পড়ুন : দিল্লিতে ভারী বৃষ্টিতে নিহত ১২

এর আগের ২৪ ঘণ্টায় শুক্রবার (৭ জুলাই) সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ছিল ৮২০। সবশেষ ২৪ ঘণ্টায় সে সংখ্যা ছাড়িয়ে যায়।

রোববার বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৭৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৯৬৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৭৮২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

আরও পড়ুন : ১১ জুলাই রুপিতে লেনদেন শুরু

এ বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১২ হাজার ৯৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯ হাজার ৯০ জন এবং ঢাকার বাইরে ৩ হাজার ৮৬৪ জন চিকিৎসা নিয়েছেন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ১৩১ জন। এর মধ্যে ঢাকায় ৭ হাজার ৬৬ এবং ঢাকার বাইরে ৩ হাজার ৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

উল্লেখ্য, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৩ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা