সারাদেশ

দুই কিশোরী বান্ধবীর একই সাথে ফাঁসি

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের পোস্ট অফিসের পেছন থেকে ঝুলন্ত অবস্থায় সোনিয়া (১২) ও সুমাইয়া (১৩) নামে দুই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সন্ধ্যা ছয়টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় ওই দুই কিশোরী বান্ধবী ছিল। সুমাইয়া কুটি গ্রামের উত্তরপাড়ার বাবুল মিয়ার মেয়ে ও সোনিয়া একই এলাকার বিল্লাল মিয়ার মেয়ে।

কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূইয়া স্বপন জানান, ‘সন্ধ্যার আগে এলাকাবাসীর মাধ্যমে খবর পাই কুটি পোস্ট অফিস ভবনের পেছনে লোহার সিঁড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় দুই কিশোরীর লাশ ঝুলছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এর মধ্যে কসবা থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। পরে আমি দুই কিশোরীর অভিভাবকের সঙ্গে কথা বলি। অভিভাবকেরা আমাকে জানায় তারা সম্পর্কে বান্ধবী ছিল।’

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে বিষয়টি হত্যা না আত্মহত্যা এখনই বলা সম্ভব হচ্ছে না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা