সারাদেশ

আম্পান: আজও মেলেনি বিদ্যুৎ সংযোগ

নিজস্ব প্রতিনিধি:

ঘূর্ণিঝড় আম্পানের পর বলা হয়েছিল ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে। জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় এমন নির্দেশনাও জারি করেছিল। কিন্তু আম্পান আঘাত হানার ২৭ দিন অতিবাহিত হলেও সাতক্ষীরার আশাশুনি উপজেলাসহ কয়েকটি এলাকার বিদ্যুৎ সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, আম্পানের ক্ষয়ক্ষতি থেকে এখনও ঘুরে দাঁড়াতে পারেনি সাতক্ষীরার আশাশুনি উপজেলা। উপজেলা সদর ছাড়াও দয়ারঘাট, জেলেখালি কলাবাড়িয়া, চিরিউলার হাজলাখালি, প্রতাপনগরের চাকলা, কুড়িকাহনিয়া ও কুল্লার বিস্তৃর্ণ এলাকা এখনও পানির নিচে তলিয়ে আছে।

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড (আরইবি) সূত্র বলছে, আশাশুনি উপজেলায় এখনও এক হাজার ১০০ মিটারে বিদ্যুৎ লাইন দিতে পারেনি আরইবি।

এই উপজেলার প্রায় পাঁচ হাজারের বেশি মানুষ এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। বাঁধ ভেঙে যাবার কারণে বেশিরভাগ মানুষ আজও আশ্রয়কেন্দ্রে অবস্থান করায় তাদের বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ দিতে পারেনি বলে দাবি আরইবি’র।

আরইবি’র একজন ঊর্ধ্বতন কমর্কতা জানান, ওই এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ এখনও বিদ্যুৎ সংযোগ পাননি। তবে আগামী ২/৩ দিনের মধ্যেই সব সংযোগ স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা যাচ্ছে। তিনি বলেন, রাস্তাঘাট ভেঙে গেছে। যাতায়াতের অবস্থা খুবই খারাপ। ওই এলাকায় মিটার আছে প্রায় এক হাজার ১০০টি।

এ বিষয়ে জানতে চাইলে আশাশুনির উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, ‘পানিবন্দি এলাকাগুলোতে আমরা এখনও বিদ্যুৎ দিতে পারিনি। এই এলাকার বেশিরভাগ মানুষ এখনও আশ্রয়কেন্দ্র ও স্কুলে অবস্থান করছেন। বাঁধ মেরামতের কাজ চলছে। বাঁধ মেরামত করা না গেলে বিদ্যুৎ সরবরাহ করা বিপজ্জনক হবে।’

এদিকে, খুলনার কয়রা উপজেলার সাতটি গ্রামের আংশিক এলাকার মানুষ এখনও বিদ্যুৎ পাননি। এই গ্রামগুলো হচ্ছে— উত্তর বেদকাশী ইউনিয়নের হাজতখালি, গাজিপাড়া ও কাঠমারচর এবং কয়রা সদর ইউনিয়নের ২ নম্বর কয়রা, ৩ নম্বর কয়রা, হরিণখোলা ও ঘাটাখালি।

সংশ্লিষ্ট সূত্র বলছে, আম্পানের পর পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ বিভাগকে জানিয়েছে, আরইবি’র দুই হাজার ৭০০ বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে,৭৬০টি ট্রান্সফরমার ও ১৯ হাজার মিটার পুড়ে গেছে। এছাড়া, ৩৩ হাজার ৬০০ জায়গায় সরবরাহ লাইনের তার ছিঁড়ে যায়। তবে আম্পান শেষ হওয়ার কয়েক দিনের মধ্যে বেশিরভাগ জায়গার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও বাদ রয়ে গেছে আশাশুনি।

উপকূলের আরেক বিদ্যুৎ বিতরণ সংস্থা ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সূত্র বলছে, তাদের সব এলাকাতেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। আম্পানের আঘাতে বিদ্যুৎ বিতরণকারী এই কোম্পানির ৭৮১টি পোল ভেঙে যায়, আর এক হাজার ৭১৬টি পোল হেলে পড়ে। মোট ৪৯০ কিলোমিটার লাইনের ক্যাবল ছিঁড়ে যায়। এছাড়া, ১১৪টি ট্রান্সফরমার নষ্ট হয়ে গিয়েছিল।

উল্লেখ্য, গত ২০ মে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানে ঘূর্ণিঝড় আম্পান।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা