সারাদেশ
ডাক্তার পিটিয়ে হত্যা

খুলনায় চিকিৎসা সেবা বন্ধ

খুলনা প্রতিনিধি:

মৃত রোগীর স্বজনদের হামলায় বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আজীবন সদস্য ডা. মো. আব্দুর রকিব খানের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনার চিকিৎসকরা। এ ঘটনায় বুধবার (১৭ জুন) খুলনা বিএমএর জরুরি সভা ও শহীদ ডা. মিলন চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী হামলায় জড়িতদের গ্রেফতার ও খুলনা সদর থানার ওসি প্রত্যাহার না হওয়া পর্যন্ত সব চিকিৎসা সেবা বন্ধ থাকবে। কেবলমাত্র কোভিড-১৯ (করোনা) হাসপাতাল ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি সেবা চালু থাকবে বলে জানান চিকিৎসকরা।

খুলনা বিএমএর সাধারণ সম্পাদক ডা. মো. মেহেদী নেওয়াজ এ সব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে দুপুরে বৃষ্টির মধ্যে চিকিৎসকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর বিএমএর জরুরি সভায় চিকিৎসা সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুলনার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসক ও পরিচালকরা বিএমএর এ কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা চিকিৎসক হত্যার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। এসময় অভিযোগ ও মামলা গ্রহণে অনীহা প্রকাশ করায় খুলনা সদর থানার ওসির প্রত্যাহার দাবি করেন তারা। বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তা জোরদারের দাবি জানান।

এদিকে এক জরুরি সভায় খুলনা বিএমএ, বিপিএমপিএ ও বিপিএইচসিডিওএ অফিসসহ সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন এবং সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কালো ব্যাচ ধারণ করার নির্দেশনা দেওয়া হয়। সভায় খুলনা বিএমএর সাংগঠনিক সম্পাদক ডা. মো. মামুনূর রশিদকে আহবায়ক, ডা. মো. সওকাত আলী লস্করকে যুগ্ম আহবায়ক, ডা. সুমন রায়কে সদস্য সচিব এবং ডা. ইউনুচ উজ্জামান খাঁন তারিম, ডা. দেবনাথ তালুকদার রনি, ডা. এস এম তুষার আলমকে সদস্য করে আন্দোলন মনিটরিং কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, ১৫ জুন খুলনা বিএমএর আজীবন সদস্য বাগেরহাট ম্যাটস এর অধ্যক্ষ ডা. মো. আব্দুর রকিব খান (৫৯) তার হাসপাতালে কর্তব্যরত ছিলেন। আগে চিকিৎসা নেওয়া রোগীর স্বজনরা তাকে কৌশলে বাইরে ডেকে নির্মম নির্যাতন করে এবং মৃত্যু নিশ্চিত জেনে ফেলে রেখে যায়। পরবর্তীতে ক্লিনিকের স্টাফরা তাকে প্রথমে গাজী মেডিক্যাল কলেজ নিবিড় পরিচর্যা কেন্দ্রতে (আইসিইউ) ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৬ জুন দুপুরে দ্রুত তাকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রতে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা