ছবি : সংগৃহীত
সারাদেশ

হাতির পক্ষে ভোটাররা: তৈমূর

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, হাতির পক্ষে ভোটাররা রয়েছেন। এবার ভোটাররা পরিবর্তন চায়। আপনারা দেখবেন প্রশাসন কতটুকু নিরপেক্ষ থাকে। পুলিশ আইডি কার্ডের জন্য রাস্তায় সবাইকে আটকে দিচ্ছে। এটা না করলেই ভালো হতো। আর বহিরাগতদের আটকাতে হবে।

তিনি বলেন, আমার এজেন্টকে সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। আমি এখন সেখানেই যাচ্ছি। ওই এলাকার নেতাকর্মীরাও সেখানে যাচ্ছে। আমি মনে করি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকলে সুষ্ঠু ভোট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

রবিবার (১৬ জানুয়ারি) সকাল আটটা ২৫ মিনিটে মাসদাইর ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তৈমূর। তিনি বলেন, নির্বাচন নিয়ে এখনই মন্তব্য করব না। আমার পক্ষে ভোটারদের জোয়ার আছে।

এর আগে তৈমূর আশ প্রকাশ করেন সুষ্ঠু ভোট হলে তিনি লক্ষাধিক ভোটে জয়ী হবেন।

সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে মেয়রসহ ৩৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮৯ প্রার্থী। এর মধ্যে মেয়র পদে সাতজন, ২৭টি ওয়ার্ডে ১৪৮ জন সাধারণ কাউন্সিলর ও নয়টি সংরক্ষিত নারী আসনে ৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন ভোটার ১৯২টি ভোটকেন্দ্রের ১৩৯৬টি ভোটকক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার পুরুষ ভোটার দুই লাখ ৫৯ হাজার ৮৩৪ ও নারী ভোটার দুই লাখ ৫৭ হাজার ৫১৯। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন চারজন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা