সারাদেশ

রাত পোহালেই নোয়াখালী পৌরসভার ভোট

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে রোববার (১৬ জানুয়ারি)। পৌরসভার ৩৪টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ভোট গ্রহণ চলবে। ১শত ৫০ বছরের পুরোনো এ পৌরসভায় ভোটার সংখ্যা ৭৫ হাজার ৭২৬ জন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে সব ধরণের প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন। দুুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মো.শহিদুল ইসলাম। এরপর কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ভোট গ্রহণের বিভিন্ন সামগ্রী।

ভোটের দিন ৯ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ৮শ পুলিশ সদস্য ছাড়াও তিন প্লাটুন বিজিবি ও তিন প্লাটুন র‌্যাব সদস্য মোতায়েন করা হবে।

তবে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে সব ধরণের প্রস্তুতির কথা জানিয়েছে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম ।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকার প্রার্থী বর্তমান মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সহিদ উল্যাহ্ খান (আ.লীগের বিদ্রোহী) লুৎফুল হায়দার লেলিন মোবাইল, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শহীদুল ইসলাম কিরন ( কম্পিউটার), আবুনাছের (নারেক গাছ) সহ মোট ৭ জন প্রতিদ্বন্দিতা করছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা