সারাদেশ

চলে গেলেন মুজিব কলেজ ছাত্রলীগ সভাপতি রাজু

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি নূরে-এ মাওলা রাজু (৩০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ডায়ালাইসিস অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে মারা যান। তিনি উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের লস্কর মাঝি বাড়ির নুরুল হুদার ছেলে এবং স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন উই ফর ইউ কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন।

একই দিন বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সেতুমন্ত্রীর ভাগ্নে ফখরুল ইসলাম রাহাত।

উই ফর ইউ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম সায়েম জানান, গত ৫মাস আগে আকস্মিক নূরে এ মাওলা রাজু কিডনি রোগে আক্রান্ত হয়। এরপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি করলে জানা যায় তাঁর দুটি কিডনি বিকল হয়ে গেছে। গত কয়েক মাস ধরে তাঁর কিডনি ডায়ালাইসিস চলছিল। শনিবার বিকেলে কিডনি ডায়ালাইসিস অবস্থায় ব্রেইন স্ট্রক করে সে অচেতন হয়ে পড়লে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তার মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি পরিবারের সমবেদনা জানিয়েছেন, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাবেক কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌরসভার কাউন্সিলর এবিএম ছিদ্দিক, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, উই ফর ইউ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ফয়সাল মাহমুদ, সহসভাপতি সাইফুল ইসলাম।

উল্লেখ্য, নূরে মাওলা রাজু ছাত্র রাজনীতির পাশাপাশি ১২ বছর আগে স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর ইউ প্রতিষ্ঠা করেন। এ স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বিনামূল্যে প্রায় ১২ হাজার ৬শত ব্যাগ রক্ত দেওয়া হয় এবং সুবিধা বঞ্চিত শিশুদের একটি স্কুল প্রতিষ্ঠা করেন। এভাবে সর্ব মহলে একজন মানবিক ছাত্রনেতা হিসেবে খ্যাতি অর্জন করে নূরে এ মাওলা রাজু।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা