ড. বি এন দুলাল (সভাপতি) ও মোঃ শাহজাহান সিরাজ জুয়েল (সাধারণ সম্পাদক)
সারাদেশ

বাংলাদেশ অটো ব্রিকস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অটো ব্রিকস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বাবমা) নতুন কমিটি গঠন করা হয়েছে। ফার্স্ট অটো ব্রিকস লিমিটেডের চেয়ারম্যান ড. বি এন দুলালকে সভাপতি এবং নূর ইকো ব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজাহান সিরাজ জুয়েলকে কমিটির সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠিত হয়।

রাজধানীর ধানমন্ডি ক্লাবে গত ৮ জানুয়ারি বাংলাদেশ অটো ব্রিকস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বাবমা) কার্যনির্বাহী কমিটির বিশেষ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে নতুন এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে আরও রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল হোসেন (ব্যবস্থাপনা পরিচালক, এইচ অটো ব্রিকস লি.), সহ-সভাপতি এ টি এম পিয়ারুল ইসলাম (চেয়ারম্যান, ফনিক্স সিরামিক্স ইন্ডাষ্ট্রিস লি. ও মোঃ রবিউল আহসান (ব্যবস্থাপনা পরিচালক, স্টোন ব্রিকস লি.), কোষাধ্যক্ষ মোহাম্মদ মাহাবুব হোসেন (পরিচালক, এডভান্স টেক লি.), সাংগঠনিক সম্পাদক মোঃ কফিল উদ্দিন আহমেদ (ব্যবস্থাপনা পরিচালক, রশিদ অটো ব্রিকস লি.), সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মোমেন আল ফারুক (ব্যবস্থাপনা পরিচালক, অসীম অটো ব্রিকস ইন্ডাস্ট্রি লি.), যুগ্ম সম্পাদক মোঃ রকিব উল্লাহ (পরিচালক,মেট্রোসিম অটো ব্রিকস লি.)।

কমিটির কার্যনির্বাহী সদস্য হয়েছেন, মোহাম্মদ মিয়া হোসেন (ব্যবস্থাপনা পরিচালক, এম এইচ এন্ড কোং লি.), গিয়াস উদ্দিন বেনু (ব্যবস্থাপনা পরিচালক, আল-আলী অটো ব্রিকস লি.), মতিউর রহমান (ব্যবস্থাপনা পরিচালক, কুশিয়ারা অটো ব্রিকস লি.), মোঃ শাহীন হোসেন (ব্যবস্থাপনা পরিচালক, ফার্মল্যান্ড গ্রীন অটো ব্রিকস লি.), দিদারুল আলম (নির্বাহী পরিচালক, কেপিটা অটো ব্রিকস লি.), ফিরোজ আহমেদ সরকার (ব্যবস্থাপনা পরিচালক, কে টি জি অটো ব্রিকস লি.), জুবায়ের ইবনে কাইউম (ব্যবস্থাপনা পরিচালক, রাজ সিরামিকস ব্রিকস লি.) ও মোঃ গাজী সালাহ্উদ্দিন (প্রোপরাইটর, সৈয়দ গাজী অটো ব্রিকস)।

একই সঙ্গে গঠন করা হয়েছে ৬ সদস্যের উপদেষ্টা কমিটি। কমিটির সদস্যরা হলেন, এ কে এম জহিরুল কাইয়ুম খাঁন (চেয়ারম্যান, ধর্মপুর সিরামিক্স ইন্ডাষ্ট্রিস লি.), মোহাম্মদ মাঈনুল হোসেন (ব্যবস্থাপনা পরিচালক, এডভান্স টেক লি.), মোঃ নওশেরুল ইসলাম (ব্যবস্থাপনা পরিচালক, ইটা এন্ড টাইলস লি.), মোঃ নূর আলী (ব্যবস্থাপনা পরিচালক, ইউনিক সিরামিক্স ইন্ডাষ্ট্রিস লি.), এস কে আফিলউদ্দিন (ব্যবস্থাপনা পরিচালক, আফিল ব্রিকস লি.) এবং সি এম আলম (চেয়ারম্যান, কেপিটা অটো ব্রিকস লি.)।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা