সাভার মডেল থানা
সারাদেশ

আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ২ পুলিশ

নিজস্ব প্রতিনিধি, সাভার: আসামি ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছেন সাভার মডেল থানার দুই পুলিশ কর্মকর্তা। পুলিশের কাছ থেকে ওই আসামিকেও ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে নামা বাজার এলাকায় চাঁদাবাজির মামলায় গ্রেফতারি পরোয়ানাকৃত আসামি শরিফ উদ্দিন ফকিরকে গ্রেফতার করতে যান সাভার মডেল থানার এএসআই অশোক কুমার দত্ত ও এএসআই সাইফুজ্জামান। এসময় আসামির লোকজন তাদেরকে মারধর করে আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। একপর্যায়ে দুই পুলিশ কর্মকর্তা আহত অবস্থায়ই আসামিকে ধরে থানায় নিয়ে আসেন।

পরে আহত দুই কর্মকর্তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচ ছয়জনকে আসামি করে রাতেই থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি কাজী মাঈনুল ইসলাম বলেন, মামলার অন্য আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা