সারাদেশ

নাটোরে জনতাই ভরসা ‘নৌকা পাগল’ নুরুর

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরের ত্যাগী আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম নুরু নৌকার প্রতি ভালবাসা দেখাতে গিয়ে হয়েছেন সর্বশান্ত। বিভিন্ন নির্বাচনে নৌকা মার্কার প্রচারে ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন জেলা-উপজেলা। এমনকি মহামারীকালে একাই করোনাভাইরাস প্রতিরোধে মাইকিং করছেন নূরুল ইসলাম নুরু।

বিভিন্ন সময় হয়েছেন গণমাধ্যমের শিরোনাম। তিনি ‘নৌকা পাগল’ নুরু হিসেবে অধিকতর পরিচিতি। নৌকার প্রতি ভালবাসায় অধিক মগ্ন নুরু থাকায় ব্যবসা-সংসারের প্রতি অবহেলায় একমাত্র ছেলে আত্মহত্যা করে বসেন। নাতির শোক সইতে না পেরে একমাসের মধ্যে মারা যান ‘নৌকা পাগল’ নুরুর মা।

একমাত্র সন্তান ও শাশুড়িকে হারিয়ে এক বছরের মধ্যে মারা যান নুরুর স্ত্রী। আপন বলতে আর কেউ রইলো না ‘নৌকা পাগল’ নুরুর। এর পরও জনগণের সেবা করতে পিচ পা হয়নি তিনি। এবার নাটোর পৌরসভার ৯ ওয়ার্ড থেকে নির্বাচন করছেন এই ‘নৌকা পাগল’ মানুষটি। আর জনতাই ভরসা ‘নৌকা পাগল’ নুরুর।

তিনি নৌকার তথা বঙ্গবন্ধুর একজন সৈনিক। দলের বিজয় তার বিজয়। তাই যেখানেই নির্বাচন সেখানেই তিনি ঝাপিয়ে পড়েন। যেখানেই নির্বাচন নৌকা সাথে নিয়ে পাড়ি জমিয়েছেন সেখানেই এই ‘নৌকা পাগল’ মানুষটি। কন কনে শীত অথবা ঝড়ো আবহাওয়া দিন, কিংবা রাত নিজের ব্যবসা প্রতিষ্ঠান ফেলে ছুটে যান বিপদগ্রস্ত আওয়ামী লীগ কর্মী-সমর্থক বা সাধারণ মানুষের কাছে। এলাকায় রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা।

নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকার ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী নূরুল ইসলাম নুরু ছিলেন নাটোর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর। ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এখন আর কোনো পদ। তিনি এখন দলের একজন সাধারণ সদস্য। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অগাধ বিশ্বাস রেখে নির্বাচনী গণসংযোগ করেছেন মোটরসাইকেল নিয়ে।

নৌকা ও দলের প্রতি বাড়তি ভালবাসার কারণে কথিত দলীয় অনেক কর্মীর গোপন ষড়যন্ত্রের শিকার হয়েছেন নুরু। কিন্তু তারপরেও থেমে নেই তার চলার গতি। নাটোর জেলার স্থানীয় ও সংসদ নির্বাচনসহ সকল নির্বাচনে সবার আগে নৌকা নিয়ে ছুটে চলেন তিনি। গত জাতীয় নির্বাচনে নিজের একমাত্র সম্বল মোটরসাইকেলে নৌকা আর হ্যান্ডমাইক বেঁধে নির্বাচনী গণসংযোগে ছুটে গেছেন নড়াইল-গোপালগঞ্জ পর্যন্ত। নির্বাচনী গণসংযোগ করেছেন ক্রিকেটার মাশরাফি, সৈয়দা সাজেদা চৌধুরীসহ কুষ্টিয়া, পাবনা, ঝিনাইদহ, নড়াইল, রাজবাড়ী, ফরিদপুর, মাদারিপুরসহ বিভিন্ন জেলার আওয়ামী প্রার্থীদের পক্ষে।

এছাড়া করোনাকালে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নিজ কণ্ঠে রেকর্ড করা মাইকিং এবং তার নিজস্ব মোটরসাইকেল নিয়ে নাটোর-নলডাঙ্গা আসনের বিভিন্ন এলাকা ঘুরছে তিনি। পাশাপাশি তার সামর্থ অনুযায়ী নিম্ন ও গরীব মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

নাটোর শহরের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দীর্ঘ দায়িত্ব পালন ও ৫ বছর ওয়ার্ড কাউন্সিলর থাকার পরও আঙ্গুল ফুলে কলাগাছ হতে পারেননি তিনি। এমনকি অথচ গত ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে তাকে দেওয়া হয়নি কোনো পদ। এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই।

তিনি নৌকার জন্য কাজ করে যাবেন এটাই তার সাফল্য। আজীবন মানুষের সেবা করে যাবেন এই প্রত্যয় নিয়ে জনতার দ্বারে নুরু। নাটোরে জনতার ভরসা ‘নৌকা পাগল’ নুরু আর জনতাই ভরসা ‘নৌকা পাগল’ নুরুর। সততার মূর্ত প্রতীক নৌকা পাগল নুরু জিতলে জিতবে আওয়ামী লীগ, জিতবে বাংলাদেশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা