ছবি: সংগৃহীত
সারাদেশ

নাসিক নির্বাচনে ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক), টাঙ্গাইল-৭ শূন্য আসনের (মির্জাপুর) উপ-নির্বাচন ও ৫টি পৌরসভায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, নির্বাচন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনী উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে। নির্বাচনের পরিবেশ শান্ত রাখতে মাঠে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভোট:
মেয়র পদে- ৬জন, ৯টি সংরক্ষিত নারী সদস্য পদে- ৩৪ জন, ২৭টি সাধারণ সদস্য পদে-১৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটকেন্দ্র: ১৯২টি, ভোটকক্ষ: ১,৩৩৩টি, ইভিএম- ২,৯১২ ইউনিট, স্মার্টবুথ: ২টি কেন্দ্র, মডার্ণ গার্লস স্কুল (১২৩ ও ১২১ কেন্দ্র), ওয়ার্ড নম্বর- ৬। ভোটার: ৫,১৭,৩৬১ জন, পুরুষ ভোটার- ২,৫৯,৮৪৬ জন, নারী ভোটার- ২,৫৭,৫১১ জন, হিজড়া ভোটার- ৪ জন।


টাঙ্গাইল-৭ আসন:
এই নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৩ লাখ ৪০ হাজার ৩৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ১২১টি ভোটকেন্দ্রের ৭৫৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে কেন্দ্র পাহারায় নিয়োজিত রয়েছেন ১৬ জনের ফোর্স। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিয়োজিত করা হয়েছে পুলিশ ও আনসারের ১৮ জনের ফোর্স।

এছাড়া, চট্টগ্রাম জেলার বাঁশখালী, নোয়াখালী জেলার নোয়াখালী, যশোর জেলার ঝিকরগাছা, নাটোর জেলার নাটোর ও বাগাতিপাড়া পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৬ জন প্রার্থী। এদের মধ্যে ১৬ জন স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যরা বিভিন্ন দল থেকে মনোনয়ন পেয়েছেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা