সারাদেশ

ভুল অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু 

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে এক চিকিৎসকের ভুল অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে জেলা শহরের একতা নার্সিং হোম নামে ক্লিনিকে এ দূর্ঘটনা ঘটে।

প্রসূতির স্বজন ও এলাকাবাসি জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খলিশাকুড়ি গ্রামের মখলেস উদ্দিনের প্রসুতি স্ত্রী নাসিমা বেগম (৩০) কে মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে শহরের একতা নার্সিং হোম ক্লিনিকে ভর্তি করানো হয়। ক্লিনিক কর্তৃপক্ষের পরামর্শে চিকিৎসক জাহাঙ্গীর হোসেন ওই ক্লিনিকে সন্ধ্যায় অপরাশেন করানো হয়। অপরাশনের সময় চিকিৎসকের ভুলে অতিরিক্ত রক্তক্ষরণ হলে চিকিৎসক পালিয়ে যায়।

পরে ক্লিনিক কর্তৃপক্ষ উপায় না পেয়ে রোগীকে দ্রুত একটি এ্যাম্বুলেন্সে করে অন্যত্র পাঠাতে চাইলে রোগী ও শিশুটি মারা যায়। এ ঘটনার পর স্থানীয়রা ক্লিনিক ঘেরাও করে প্রতিবাদ জানালে কৌশলে সবাই পালিয়ে যায়। নিরুপায় হয়ে অপারেশন করাতে আসা দরিদ্র পরিবারে সবাই সুরাহা ছাড়াই মা ও শিশুর লাশ নিয়ে বাড়িতে যান স্বজনরা।

স্বাস্থ্য সংশ্লিস্টরা জানান, এমবিবিএস ডাক্তার না হলেও তিনি পিএইচডি করেছেন দাবি করে জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্লিনিকে অপারেশন চালিয়ে আসলেও স্বাস্থ্য বিভাগ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। সে কারণে দু’বছরে জেলার সুশ্রী নাসিং হোম, সেভেন ডে ক্লিনিকসহ বিভিন্ন ক্লিনিকে অপারেশন করাতে গিয়ে বেশ কয়েকজনকে হত্যা করেছে। তার শাস্তি না হলে অসহায় মানুষ তার হাতে আবারো প্রাণ হারাতে পারে।

জেলা সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ জানান, ভুল অপারেশনে প্রসূতি ও তার সন্তানের মৃত্যু হয়েছে কিনা সে বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি ।তবে অভিযোগ পেলে চিকিৎসকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা