সারাদেশ

কোম্পানীগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল বসতঘর

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাসের সিলিন্ডারের আগুনে ভস্মিভূত হয়েছে ৩টি বসতঘর।

বুধবার (১২ জানুয়ারী) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের শুটকি ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১২ জানুয়ারী) বেলা পৌনে ১১টার দিকে বসুরহাট পৌরসভার শুটকি ঘোনা এলাকার জাবেদের রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন ছড়িয়ে আরও তিনটি বসতঘর ভস্মিভূত হয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী পরিবার গুলো দাবি করে, এ অগ্নিকান্ডে তাদের ১৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সেকেন্ড অফিসার আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে একঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে। এর আগে অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা