ছবিতে- শম্পা সাজ্জাদ, ইকবাল হোসেন, মো. উসমান শেখ, অশোক দাস, কৃষ্ণ সাহা
সারাদেশ

বোয়ালমারী জর্জ একাডেমির ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত 

বোয়ালমারী প্রতিনিধি (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জর্জ একাডেমির ম্যানেজিং কমিটির নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয় মিলনায়তনে ভোটগ্রহ করা হয়। নির্বাচনে ১৪০৮ জন অভিভাবক ভোটারের মধ্যে ১০৫৯ জন এবং ২০ জন শিক্ষক ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। চারটি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

অভিভাবক সদস্য পদে মো. ফিরোজ মোল্যা ৫২৪ ভোট পেয়ে প্রথম, অশোক কুমার দাস ৪৮৯ ভোট পেয়ে দ্বিতীয়, মো. ইকবাল হোসেন ৪৬৮ ভোট পেয়ে তৃতীয় মো. ওসমান শেখ ৪২৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। শম্পা সাজ্জাদ ৫০৯ ভোট পেয়ে মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন৷ শিক্ষক প্রতিনিধি পদে বিজয়ীরা হলেন মাছুরা খাতুন, এস এম ইউনুস আলী এবং কৃষ্ণ চন্দ্র সাহা। পুরুষ অভিভাবক সদস্য পদে ১০ জন এবং মহিলা অভিভাবক সদস্য পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আয়েশা খাতুন। তাকে সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ। নির্বাচনে পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রিজাইডিং অফিসার আয়েশা খাতুন বলেন, নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা