সারাদেশ

সিংড়ায় পুনরায় ভোট গ্রহণের দাবি

নিজস্ব প্রতিনিধি সিংড়া (নাটোর): নাটোরের সিংড়ায় চামারী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১০দিন পরে ব্যালট পেপার উদ্ধারে সুষ্ঠু তদন্ত ও পুনরায় ভোট গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) বিকেল ৩টায় চামারী ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী রশিদুল ইসলাম মৃধা, মোটরসাইকেল প্রতিকের প্রার্থী রবিউল করিম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম মন্ডল, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম খান, বেলাল সরদার, ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহিদুল ইসলাম মানিক প্রমুখ। এছাড়া মানববন্ধনে প্রায় এক হাজার দলীয় নেতা-কর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন। এ ইউনিয়নে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, যে নির্বাচনের ব্যালট পেপার পানিতে ভাসে আমরা সেই নির্বাচন প্রত্যাখ্যান করি। ব্যালট পেপার উদ্ধারের সুষ্ঠু তদন্ত করা হোক।

উল্লেখ্য, নাটোরের সিংড়ায় ভোট গ্রহণের ১০ দিন পরে সিলমারা ব্যালট পেপার উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৪রা জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর মরা নদীতে বস্তাবন্দী সীলমারা ব্যালট পেপার উদ্ধার করে স্থানীয়রা। এর কিছুক্ষণ পরে বিলদহর বাজারের পাশে আরও এক বস্তা সিলমারা ব্যালট পেপার দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধারকৃত ব্যালট পেপারে দেখা যায়, অধিকাংশ মোটরসাইকেল প্রতীকে এবং কিছু সংখ্যক নৌকা প্রতীকে সিলমারা রয়েছে।

এর আগে গত ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপের নির্বাচনে সিংড়া উপজেলার চামারী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান ঘোড়া প্রতীকে ৭৩১৩ ভোট পেয়ে বিজয়ী হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিউল করিম মোটরসাইকেল প্রতিক নিয়ে ৪৪৭২ ভোট পেয়ে দ্বিতীয় ও রশিদুল ইসলাম মৃধা নৌকা প্রতিকে ৩৮২৯ ভোট পেয়ে তৃতীয় হন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা