সারাদেশ

নড়িয়ায় ভোট কেন্দ্রে হামলা ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে দুলুখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা করেছে সন্ত্রাসীরা। ভোট কেন্দ্রটি সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হকের বাড়ি থেকে আনুমানিক দুইশ গজের মধ্যে।

নির্বাচনে তাদের নিকট আত্মীয় দেলোয়ার হোসেন বেপারী চশমা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সিকদার (আনারস)। বুধবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় প্রথমে ককটেল বিস্ফোরণ করে কেন্দ্রে দখলের চেষ্টা করে তারা।

এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করে। ব্যর্থ হয়ে পরে সন্ত্রাসীরা দুই শতাধিক লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র রামদা, ছেনদা, ককটেল ও আগ্নেয়াস্ত্রসহ পুনরায় দুপুর সোয়া ২টায় আক্রমণ করে। এ সময় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসাররা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে পুলিশের ৪১ রাউন্ড গুলি শেষ হয়ে গেলে স্ট্রাইকিং ফোর্স ও বিজিবি এসে কেন্দ্র রক্ষা করার জন্য গুলি ছোঁড়ে।

পুলিশ ও বিজিবির গুলি শেষ হয়ে গেলে সন্ত্রাসীরা ভোট কেন্দ্রে ঢুকে শত শত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা কেন্দ্রের ভিতরে আগুন ধরিয়ে দেয়। অগ্নিকাণ্ডে কেন্দ্রের ভিতর থাকা মালামালসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এ সময় পুলিশ ও আনসার ও বিজিবি প্রায় ২ শতাধিক রাউন্ড গুলি ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীরা শরীয়তপুরে কর্মরত যমুনা টিভি ও প্রথম আলোর সাংবাদিকের ২টি ও পোলিং অফিসারের একটি মোটরসাইকেল ভাংচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

ঘন্টাব্যাপী হামলায় আনসার, পুলিশ, সাংবাদিক সহ কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর শরীয়তপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিবুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে ভোটগ্রহণ স্থগিত করে দেয়া হয়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ভোজেশ্বর ইউনিয়নের আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী শহিদুল হক সিকদার বলেন, সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হকের নিকট আত্মীয় এবং সমর্থক নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী (চশমা) দেলোয়ার হোসেন বেপারী নিশ্চিত পরাজয় বুঝতে পেরে সে স্থানীয় ও বহিরাগত দুই শতাধিক সন্ত্রাসী এনে দেশীয় অস্ত্রশস্ত্র, রামদা, ছেনদা হকিস্টিক, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে ৫নং ওয়ার্ডের কেন্দ্র দখল করে আগুন ধরিয়ে দেয়। এ সময় হামলাকারীরা ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনিয়ে নেয়। লোকজনদের মারিপিট করে আমি কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠ বিচার চাই।

তবে দেলোয়ার হোসেন বেপারীর বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
৫ নং ওয়ার্ড দুলুখন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো. আবদুল ওয়াদুদ বলেন, দুর্বৃত্তরা সকাল ১১টায় প্রথমত ককটেল ফাটিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করে। এ সময় পুলিশ তৎপর থাকার কারণে ব্যর্থ হয়। পরবর্তীতে তারা ২-১৫ মিঃ পুনরায় হামলা করে কেন্দ্র দখল করে। পুলিশ কেন্দ্র রক্ষার্থে পাল্টা আক্রমণ করতে গিয়ে গুলি শেষ হয়ে যায়।

এ সময় হামলাকারীরা কেন্দ্রে ঢুকে ব্যালট বাক্স, ব্যালট পেপার ছিনিয়ে নেয়। কেন্দ্রে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। আমরা কর্তৃপক্ষের নির্দেশে ভোট গ্রহন স্থগিত করে দিয়েছি।

নড়িয়া থানার ওসি অবনি শংকর কর বলেন, দুর্বৃত্তরা হামলা করে ৫নং ওয়ার্ডে ভোটকেন্দ্র দখল করে আগুন দিয়ে পুড়ে দেয়। এ সময় আইন শৃংখলা বাহিনী আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করেছে। ভোটগ্রহণ স্থগিত করে ভোট গ্রহণকাজে নিয়োজিতদেরকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিবুল আলম বলেন, কেন্দ্রে দূর্ঘটনার পরে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। আমি সরেজমিন তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট দিব। কর্তৃপক্ষ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা