গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের মিছিল
সারাদেশ

ঝালকাঠিতে বিএনপি-আ’লীগ ধাওয়া পাল্টা ধাওয়া 

এস এম রেজাউল করিম ঝালকাঠি: ঝালকাঠিতে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে মানববন্ধন করেছে জেলা বিএনপি। বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের পূর্বচাঁদকাঠি জেলা বিএনপির কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে তাঁরা।

এতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা যুবদলের আহবায়ক মো. শামীম তালুকদার, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।

সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। বিএনপির কর্মসূচির খবর পেয়ে পুলিশ এসে নেতাকর্মীদের সরিয়ে দিলে তাঁরা আদালত চত্বরে এসে অবস্থান নেয়। সেখানে আসলে তাদের উপর হামলা করে আওয়ামী লীগের কর্মীরা। মহিলা দলের ২ নেত্রী আহত হয়েছে। দলের সবার সাথে আলোচনা করে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা করব।

জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান রসুল বলেন, বিএনপির নেতা-কর্মীদের আদালত প্রাঙ্গন থেকে বের হয়ে যেতে বলি। এটা রাজনীতির যায়গা নয়। এর একটু হাতাহাতি হয়েছে। আইনজীবী সমিতির আলোচনা শেষ আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ মিছিল করেছে। সকাল ১১টায় আদালত চত্বর থেকে জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান রসুল ও যুগ্ম সম্পাদক তরুণ কর্মকারের নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলে নেতাকর্মী ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা অংশ নেন। মিছিলকারীরা বিএনপি-জামায়াতের সকল নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দেন।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা একটি নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করতে চায়। তাদের প্রতিহত করার জন্য মাঠে আছি এবং থাকব।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা