সারাদেশ

নির্বাচনী সহিংসতায় চট্টগ্রামে নিহত ১

নিজস্ব প্রতিনিধি:চট্টগ্রামের আনোয়ারায় নির্বাচনী সহিংসতায় অঙ্কার দত্ত (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার সিংহারা ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। অঙ্কার দত্ত আনোয়ারা উপজেলার সিংহারা ইউনিয়নের বাসিন্দা।

থানা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মো. আনোয়ার খালেদ জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চাতরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আপেল প্রতীকের মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় আহত হন অঙ্কার । তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় মেম্বার প্রার্থী রঘুনাথ শিকদার ও নাজিম উদ্দীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা