সারাদেশ

‘এ্যানা বেশি টাকা কামাই করমো দ্যাখি এই ইস্কা চালায়ছোঁ’

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি: রিকশা ও অটোরিকশার যানে যুক্ত হয়েছে ব্যাটারি। রাতদিন সব সময়ই ভাঙ্গারাস্তা ও অলিগলি দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত বাহন। বিকল্প না থাকায় বেপরোয়া গতির এই বাহনে চলাচল করতে বাধ্য হচ্ছেন মানুষেরা। অনেকই সম্মুখীন হচ্ছেন দুর্ঘটনার। সরকারি নিষেধাজ্ঞা থাকলেও কার্যকরী পদক্ষেপের অভাবে নীলফামারীর সৈয়দপুরে ক্রমেই বাড়ছে ব্যাটারিচালিত যানের দৌরাত্ম।

সৈয়দপুর পৌরসভার লাইসেন্স শাখা জানিয়েছে, শহরে প্রায় ৩ হাজার বৈধ রিকশা রয়েছে। এর বাইরে আরও অন্তত ৫ থেকে ৭ হাজার অবৈধ রিকশা পাশের উপজেলা ও ইউনিয়নগুলো থেকে ঢুকে। এসব অবৈধ রিকশার মধ্যে অন্তত ২ হাজার ব্যাটারিচালিত রিকশা রয়েছে। ব্যাটারিচালিত রিকশার কোন অনুমোদন দেওয়া হয়নি। তবে তাদের কাছ থেকে পৌর এলাকায় পার্কিংয়ের জন্য বাৎসরিক চার্জ নেওয়া হয়।

এসব ব্যাটারিচালিত রিকশা উচ্চ আদালতের নির্দেশে নিষিদ্ধ রয়েছে। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব রিকশা ঠিকই অবাধে চলাচল করছে। পৌর কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশ কোনো ভূমিকাই নিচ্ছে না। দ্রæতগতিসম্পন্ন হওয়ায় এসব যানের চালক সহজে ব্রেক কষতে পারেন না। এতে প্রায়ই সড়কে রিকশা উল্টে ঘটছে দুর্ঘটনা।

নিরাপদ না জেনেও কেন রাস্তায় এমন প্রশ্নের উত্তরে মজিদুল ইসলাম নামে এক চালক বলেন, ‘মুইতো রিস্কে আছোঁ। কিন্তু এই ইস্কাত কষ্ট কম। এ্যানা বেশি টাকা কামাই করমো দ্যাখি এই ইস্কাখ চালায়ছোঁ’।

শহরের নতুনবাবু পাড়া এলাকার শিক্ষিকা কোয়েলিয়া বিশ্বাস বলেন, স্কুলে যাতায়াতের জন্য ঠেকায় পড়ে ব্যাটারিচালিত রিকশায় ওঠতে হয়। ওরা এত জোরে চালায় যে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে। পারলে হাওয়ায় ভাসে। একজন আরেকজনের রিকশায় লাগিয়ে দিয়ে নিজেরা নিজেরা ঝগড়া করে। আমরা বসে বসে দেখি।

ব্যাটারিচালিত রিকশাচালক কামাল উদ্দিন জানান, রিকশায় কারিগরিভাবে বাড়তি কোনো নিরাপত্তার সুযোগ-সুবিধা না থাকা এবং সাধারণ রিকশার মতো ব্রেক থাকায় ব্যাটারিচালিত রিকশা সহজে নিয়ন্ত্রণ করা যায় না। আর এতে যে পেডেল আছে তাতে এই রিকশা কিছুটা ভারী হওয়ায় পায়ে চেপে চালানোও সম্ভব হয় না।

একাধিক যাত্রীর অভিযোগ, ‘ম্যানেজ করে’ অনুমোদনহীন ব্যাটারিচালিত এসব রিকশা অবাধে চালিয়ে নিচ্ছে সুবিধাভোগী একটি বিশেষ মহল। বেপরোয়া গতির এই রিকশার ভাড়াও অস্বাভাবিক, যা প্যাডেলচালিত রিকশার কয়েক গুণ। স্থায়ী ভাবে এইসব অবৈধ এই যান বন্ধের দাবি জানিয়েছেন পৌরবাসী।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা