সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-রুহিয়া সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নবী (২০) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নবী ঠাকুরগাঁও সদর উপজেলার ঘনিবিষ্ণুপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে ঠাকুরগাঁও হতে একটি লিটারবাহী ট্রাক (বগুড়া -ট -১১-১৯০৭) রুহিয়া প্রবেশ কালে মধুপুর ঈদগাও মোড়ে পৌছলে রুহিয়া হতে নিহত নবীসহ ২ বন্ধু একটি মোটরসাইকেলে ঠাকুরগাঁও অভিমুখে যাওয়ার পথে ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে দুই আরোহী গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু তাদের অবস্থার অবনতি হওয়ায় দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩ টায় নবী মারা যায়। অপর আহত ফরহাদের অবস্থাও আশংকাজনক। এ রিপোর্ট লেখা অবধি থানায় মামলা হয়নি। তবে পুলিশ ঘাতক ট্রাকটিকে উদ্ধার করেছে।

রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে মামলা করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা