সারাদেশ

ঝালকাঠিতে হাতুরি পেটা করে ১০ লাখ টাকা ছিনতাই

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে হাতুরি পেটা করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে ইউপি সদস্য মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মিরেরহাটের দক্ষিণ মাথায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আমিনুল ইসলাম পুটিয়াখালীর মৃত মোজ্জামেলের ছেলে ও গালুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য এবং সাবেক উপজেলা শ্রমিকদলের সভাপতি, বর্তমান আওয়ামী লীগ নেতা। ভুক্তভোগী মো. গোলাম ফারুক মোল্লা একই এলাকার মৃত আলীম মোল্লার ছেলে ও কৃষকদলের আহবায়ক এবং সাবেক ইউপি সদস্য।

ভুক্তভোগী মো. গোলাম ফারুক মোল্লা অভিযোগ করে জানান, পুটিয়াখালী মীরেরহাট এলাকায় তার একটি ভবন রয়েছে। ঐ ভবন জমিসহ ৩৫ লাখ টাকায় বিক্রয়ের চুক্তি হয় এবং শুক্রবার সকালে জহিরুল ও মহিউদ্দিনের বাড়ি গিয়ে তাদের মা আনোয়ারা পারভিনের কাছ থেকে ১০ লাখ টাকা বায়না নিয়ে বাড়ি ফিরছিল।

এ সময় পথের মধ্যে ঘটনাস্থলে আমিনুল ইসলাম, বাদল, মনির, তাওহীদসহ ১০/১৫ জন হাতে লোহার হাতুরী, দাও, লোহার রড, লাঠি নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ফারুক মোল্লার শরীরের ভিবিন্ন স্থানে ফুলা রক্ত জখম করে ভবন বিক্রয়ের বায়নার ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়। ফারুক মোল্লা জীবন বাঁচাতে ঘটনাস্থলের পাশের জাহাঙ্গিরের দোকানে আশ্রয় নেন।

অভিযুক্ত ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম টাকা ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে বলেন, সমাজে আমাকে হেয়প্রতিপন্ন করতে আমার ভাই আবুল কালাম আজাদ লিটনকে জড়িয়ে মহিলাদের নেংটা ছবি দিয়ে রাতে বাজারে পোষ্টার লাগিয়েছে। আমি খবর পেয়ে রাতে বাজারে এসে ফারুক মোল্লাকে না পেয়ে চলে যাই। সকালে তাকে বাজারে পেয়ে পোলাপানে কি করছে তা আমার জানা নেই।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্ররায় বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা