সারাদেশ

মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সভাপতি তুহিন, সম্পাদক সোহান

নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) শুক্রবার ১০ টা থেকে বিকেল ৪ টার পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট শহীদ-ই-হাসান তুহিন (জিটিভি) ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মু. আবু সাঈদ সোহান (দি ডেইলি ইন্ডাস্ট্রি) নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দীন দেওয়ান (একাত্তর টিভি), সহ-সভাপতি গোলজার হোসেন (দৈনিক দিনকাল), যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রতন (দৈনিক শেয়ারবিজ), কোষাধ্যক্ষ সেতু ইসলাম (নিউজ টোয়ান্টিফোর ও মানবকন্ঠ), সাংগঠনিক সম্পাদক নাদিম হোসাইন (আমাদের সময়), দপ্তর সম্পাদক মাসুদ রানা (আলোকিত বাংলাদেশ), প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক সাজ্জাদ হোসেন (ডিবিসি নিউজ), ক্রীড়া সম্পাদক সুজন পাইক (মোহনা টিভি)।

এছাড়াও কার্যকারী সদস্য পদে ৬ জন নির্বাচিত হয়েছেন তারা হলেন মামুনুর রশিদ খোকা (দেশ রুপান্তর), মঞ্জুর মোর্শেদ (দৈনিক ইনকিলাব), কাজী সাব্বির আহমেদ দিপু (দৈনিক সমকাল), মো. মাহবুবুর রহমান (মুক্ত খবর), আব্দুস সালাম (দৈনিক নয়াদিগন্ত), মো. নজরুল হাসান ছোটন (বাংলাদেশ বেতার) নির্বাচিত হয়েছেন।

নির্বাচনী দায়িত্ব পালন করেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন রিটানিং অফিসার মুহাম্মদ বদর উদ দোজা ভূইয়া ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা