সারাদেশ

ঠাকুরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীদের সংবাদ সম্মেলন 

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপির আশংকায় ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সুষ্ঠু নির্বাচনের দাবিতে ২০ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীরা সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ার হাওলাদার কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করে বলেন, আগামীকাল চতুর্থ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা কিভাবে ২৬ তারিখে নির্বাচনের মাঠে থাকবো। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীরা ইতোমধ্যে বলে বেড়াচ্ছে ১টা ভোট পেলেও আমরা চেয়ারম্যান।

নৌকায় যারা ভোট দিবেন না তাদের ভোট কেন্দ্রে আসার দরকার নেই। পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন সব আমাদের নিয়ন্ত্রণে। আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মীদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যারা নৌকা মার্কার নির্বাচন করেছে তাদের মধ্য থেকে অনেককেই প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তারা আরও বলেন, সাংবাদিক ভাইয়েরা জাতির বিবেক। আপনাদের লেখনীর মাধ্যমেই নির্বাচনের প্রকৃত চিত্র ফুটে উঠবে। আপনারা সজাগ থাকলে নির্বাচন সুষ্ঠু হবে। আমাদের বিশ্বাস আপনারাই পারেন নির্বাচন সুষ্ঠু পরিবেশে করার পদক্ষেপ নিতে। অনেক প্রার্থী বলেন, আমরা অনেকে হামলা মামলার শিকার হয়েছি।কয়েকদিন আগে জেলা প্রশাসক আমাদের নিয়ে বসেছিলেন। তিনি আশ্বস্ত করেন, নির্বাচন সুষ্ঠু পরিবেশে হবে। সাংবাদিক ভাইয়েরা আপনারা আপনাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করলে নির্বাচনের পরিবেশ ভালো থাকবে।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, রুহিয়া পশ্চিম ইউনিয়েরর স্বতন্ত্র প্রার্থী আনসারুল হক, ঢোলরহাটের স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার, রাজাগাঁও ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নূর ইসলাম নূরু, দেবীপুরের জয়নাল আবেদীন প্রমুখ ও জেলার মিডিয়া কর্মীবৃন্দ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা