সংগৃহীত ছবি
শিক্ষা

রেল-সড়ক অবরোধের ডাক শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক: সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণাসহ ৭ দফা দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য রেল ও সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ঢাবিতে যানবাহন নিয়ন্ত্রণ শিথিল

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১১টায় এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি মেনে নেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য 'বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি' কর্মসূচি পালন করা হবে।

তারা আরও বলেন, রেল ও সড়ক পথ এই কর্মসূচি আওতাভুক্ত থাকবে। বিশ্ব ইজতেমার জন্য ধর্মপ্রাণ মুসলিমদের কথা বিবেচনা করে ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ব্যারিকেড শিথিল থাকবে।

আরও পড়ুন:

বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত আদায়ে শুক্রবার ৩য় দিনের মতো আমরণ অনশন করেছেন কলেজের শিক্ষার্থীরা। অনশনরত অবস্থায় দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

অন্যদিকে, একই দাবিতে রাত ১০টার দিকে প্রায় শতাধিক শিক্ষার্থী রাজধানীর গুলশানে সড়ক অবরোধ করেন এবং রাত ১১টার দিকে কলেজের আবাসিক হলের নারী শিক্ষার্থীরা হল ছেড়ে রাস্তায় অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রধান ফটকে অবস্থান নেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা