ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম
সারাদেশ

ডাকাতির স্বর্ণালঙ্কারসহ ৯ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতি হওয়া ৪ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৮ হাজার ৬৫০ টাকাসহ ৯ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো- খোরশেদ আলম পিটু, ছালাউদ্দিন, মিজানুর রহমান মিজান, আবদুর রহিম, মো. আবদুল, মোশাররফ হোসেন, ফোরকান উদ্দিন, নুরুল ইসলাম ও সুমন চন্দ্র কুরী।

শনিবার (২৫ ডিসেম্বর) এসব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

তিনি বলেন, গত ৩ ডিসেম্বর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলায় লক্ষ্মীপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৭ জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

গ্রেফতারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

সান নিউজ/রনি/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা