প্রচেষ্টা পরিবহন
সারাদেশ

চলন্ত বাসে সন্তান প্রসব, আজীবন ভাড়া ফ্রি

নিজস্ব প্রতিবেদক: চলন্ত বাসে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক গর্ভবতী নারী। বাসে সন্তান জন্ম দেয়ার ঘটনায় নবজাতকসহ তার পরিবারকে আজীবনের জন্য ওই পরিবহন বিনামূল্যে ভ্রমণের ঘোষণাও দিয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে রওশন আরা বেগম (৩২) নামে ওই নারী সন্তানের জন্ম দেন।

এব্যাপারে স্থানীয়রা জানান, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মহাসড়কের দোগাছি আর্মি ক্যাম্পের সামনে প্রচেষ্টা যাত্রীবাহী বাসে এক গর্ভবতী যাত্রীর প্রসব ব্যথা উঠে। এ সময় বাসে থাকা নারী যাত্রীদের সহযোগিতায় প্রসূতির কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়। পরে মা ও শিশুকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

খবর পেয়ে মা ও কন্যা শিশুটির চিকিৎসার যাবতীয় খরচ বহন করেন প্রচেষ্টা পরিবহনের পরিবহনের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. নোমান মিয়া।

এছাড়াও নবজাতক শিশুসহ তার পরিবারকে আজীবনের জন্য প্রচেষ্টা পরিবহনে বিনামূল্যে ভ্রমণের ঘোষণা করেন।

প্রচেষ্টা পরিবহনের চেয়ারম্যান মো. নোমান মিয়া সত্যতা স্বীকার করে বলেন, রওশন আরা বেগম ও শফিকুল ইসলাম দম্পতি মাদারীপুর থেকে মাওয়া এসে গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে প্রচেষ্টা বাসে উঠেন। মহাসড়কের দোগাছি এলাকায় ওই গর্ভবতীর প্রসব ব্যথা উঠে। এ সময় বাস থামিয়ে পুরুষ যাত্রী নামিয়ে দেয়া হয়। পরে মহিলা যাত্রীদের সহযোগিতায় ওই গর্ভবতী মা একটি কন্যা সন্তানের জন্ম দেন। স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে তারা বাড়িতে চলে যান। জানতে পেরেছি মা ও শিশু সুস্থ আছেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা