ছবি সংগৃহীত
সারাদেশ

ট্রাকচাপায় দুই ভ্যানযাত্রী নিহত

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই হিমাদ্রী কোল্ড স্টোরেজের সামনে ট্রাকের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় ভ্যানচালক আহত হয়েছেন।

শুক্রবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলার গড়েয়া হাট চন্ডিপুর গ্রামের গরু ব্যবসায়ী বাচ্চু মিয়া (৫০) ও উপজেলার ভোগনগর ইউনিয়নের ধূলাউড়ি গ্রামের কফিনের ছেলে আব্দুল বাসেদ (৬০)। এছাড়া গুরুতর আহত ভ্যানচালক একই গ্রামের মনির হোসেনের ছেলে আলতাফুর (৩০)।

দশমাইল হাইওয়ে পুলিশ স্টেশনের এসআই সফিউল ইসলাম জানান, ব্যাটারিচালিত একটি ভ্যানে যাত্রী নিয়ে বীরগঞ্জ শহরে যাচ্ছিলেন আলতাফুর। মহাসড়কে হিমাদ্রী কোল্ড স্টোরেজের সামনে পৌঁছালে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই বাচ্চু মিয়া মারা যান।

স্থানীয়রা আব্দুল বাসেদ ও আলতাফুরকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আব্দুল বাসেদকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দশমাইল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই।

সাননিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা