ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রাকের ধাক্কা যাত্রবাহী ভ্যানে নিহত ২

দিনাজপুর প্রতিনিধি: জেলার বীরগঞ্জে ট্রাকচাপায় যাত্রবাহী ভ্যানের দুই যাত্রী মারা গেছেন। শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে সুজালপুর ইউনিয়নের চাকাই হিমাদ্রী কোল্ড স্টোরেজ নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- জেলার গড়েয়া হাট চন্ডিপুর গ্রামের গরু ব্যবসায়ী বাচ্চু মিয়া (৫০) ও ওই উপজেলার ভোগনগর ইউনিয়নের ধূলাউড়ির গ্রামের কফিনের ছেলে আব্দুল বাসেদ (৬০)। আহত ভ্যান চালক আলতাফুর (৩০) একই গ্রামের মনির হোসেনের ছেলে। তিনি বীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে ব্যাটারি চালিত ভ্যানটি বীরগঞ্জ শহরে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকটি ভ্যানকে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।

দশমাইল হাইওয়ে পুলিশ স্টেশনের এসআই সফিউল ইসলাম বলেন, নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা