প্রচারণার ২দিন পর প্রতীক পেলেন অখিল চন্দ্র
সারাদেশ
ঠাকুরগাঁও ইউপি নির্বাচন

প্রচারণার ২দিন পর প্রতীক পেলেন অখিল চন্দ্র

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার সকল ইউনিয়নে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হওয়ার ২দিন পর আদালতের আদেশে নৌকার প্রতীক বরাদ্দ পেলেন ২১নং ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অখিল চন্দ্র রায়।

হাইকোর্টে দায়েরকৃত রিট মামলার আদেশে প্রার্থীতা ফিরে পাওয়ায় তাকে শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তা শরিফুল ইসলাম নৌকা প্রতীক বরাদ্দ দেন।

প্রতীক বরাদ্দকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: রেজাউল ইসলাম।

গত ২৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ঋণ খেলাপির অভিযোগে ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী অখিল চন্দ্র রায়ের প্রার্থীতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা শরিফুল ইসলাম। ওই আদেশের বিরুদ্ধে ওই প্রার্থী জেলা নির্বাচন কর্মকর্তার বরাবর আপিল করেন।

পরে গত ৫ ডিসেম্বর বিকেলে আপিল শুনানিতে রিটার্নিং কর্মকর্তার দেওয়া রায় বহাল রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম।

উপায়ান্তর না পেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন প্রার্থী অখিল চন্দ্র রায়। হাইকোর্ট বেঞ্চ নৌকার প্রার্থী অখিল চন্দ্র রায়ের মনোনয়ন ঋণখেলাপির অভিযোগে বাতিলের আদেশ অবৈধ ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তার প্রার্থীতা বহাল রেখে রায় দেন এবং ওইদিন বিকালেই হাইকোর্টের রায়ের কপি জেলা নির্বাচন অফিসে পাঠানো হয়। এর ফলে অখিল চন্দ্র রায়ের নির্বাচনে অংশ নিতে আর কোনও বাঁধা থাকলো না।

আলোচিত নৌকার প্রার্থী অখিল চন্দ্র রায় ২০১৪ সালে ঠাকুরগাও জেলার জনতা ব্যাংক লি: রুহিয়া শাখা হতে ৫০ হাজার টাকা চাকুরিজীবি ঋণ গ্রহন করেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর পর্যন্ত তিনি ঋণ পরিশোধ করেন নি। ২৮ নভেম্বর তিনি সুদাসলসহ প্রায় ৯৫ হাজার টাকা ব্যাংকে পরিশোধ করেন।

এ ব্যাপারে প্রার্থী অখিল চন্দ্র রায় বলেন, আমি ঋণের টাকা পরিশোধ করলেও রিটার্নিং অফিসার আমার মনোনয়ন বাতিল করেন। জেলা নির্বাচন কর্মকর্তাও একই আদেশ বহাল রাখেন। অবশেষে আমি মহামান্য হাইকোর্টে রিট মামলা করে প্রার্থীতা ফিরে পেয়েছি। এ কারণে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করতে আমার কয়েকদিন দেরি হয়েছে। তারপরও আশা করছি আমি নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হবো।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা