সারাদেশ

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় বিয়ে বাড়িতে সাউন্ড বক্সে গান বাজানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার ভগবাননগর গ্রামে এ ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রাতে বিয়েবাড়িতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়। সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একত্রিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের লোকজন আহত হন। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

আহতদের মধ্যে ১২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- খবির, মজিব, সফিউল, মোদাচ্ছের মোল্লা, ফরিদা, সহিদুল, আসিব, ফিরোজা, মিন্টু, ফজলু ও মিজানুর।

আহত সফিউল জানান, গ্রামের শাকিল হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই বাড়িতে রাতভর উচ্চস্বরে গান বাজানোয় আমাদের সমস্যা হচ্ছিল। যার জন্য রাতে আমাদের ছেলে-মেয়েরা পড়াশোনা-ঘুম কিছুই করতে পারেনি। একইভাবে দিনের বেলায়ও উচ্চস্বরে গান বাজালে তাদের নিষেধ করলে ফিরোজ হোসেন শাকিলের লোকজন আমাদের ওপর হামলা করেন।

এ বিষয়ে জানতে ফিরোজ হোসেন শাকিলের মোবাইলে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা