ছবি সংগৃহীত
সারাদেশ

‘নির্ধারিত সময়ই সার কারখানার কাজ শেষ হবে’

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানার নতুন প্রকল্পের কাজ প্রায় ৫৩ শথাংশ সম্পন্ন হয়েছে। বড় ধরনের কোনো সমস্যা না হলে নির্ধারিত সময়ে (২০২৩ সাল) সব কাজ শেষ করার আশা আছে। কারখানাটি স্থাপিত হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি সার আমদানির ওপর নির্ভরতা কমবে। কৃষিতে স্বয়ংস্বম্পূর্ণতা বৃদ্ধি পাবে এবং দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

শনিবার (১১ ডিসেম্বর) নরসিংদীর পলাশে সার কারখানা প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, কারখানাটি উৎপাদনে বাংলাদেশের অগ্রযাত্রায় বিরাট ভূমিকা রাখবে।

পরে প্রকল্পের অগ্রগতির বিষয়ে সার কারখানার প্রকল্প অফিসে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিকের সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ ও বিসিআইসির চেয়ারম্যান শাহ মো. ইমদাদুল হক।

সাননিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা