ছবি : সংগৃহিত
বাণিজ্য

চট্টগ্রামে ইউরিয়া উৎপাদন বন্ধ

নিজস্ব প্রতিবেদক : বিসিআইসি’র নিয়ন্ত্রণাধীন দেশের বৃহৎ সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লি. (সিইউএফএল) এর উৎপাদন স্বাভাবিক গ্যাস সরবরাহ না পাওয়ায় বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন : আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক

গত শুক্রবার (৫ মে) থেকে গ্যাস সরবরাহ ঠিকভাবে না মেলায় সার উৎপাদন বন্ধ রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

রোববার (৭ মে) সকালে সিইউএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এ ব্যাপারে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে চিঠি দেওয়া হয়েছে।

সিইউএফএল সূত্র জানায়, সিইউএফএল পূর্ণ ক্ষমতায় চালু রাখতে দৈনিক ৪৭-৪৯ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হয়। গ্যাসের চাপ এর চেয়ে কম থাকলে কারখানা চালু রাখা সম্ভব হয় না।

আরও পড়ুন : টিকায় সফলতার স্বীকৃতি পেয়েছি

গত শুক্রবার থেকে এই কারখানায় চাহিদার বিপরীতে গ্যাসের চাপ কমে যাওয়ায় কর্তৃপক্ষ কারখানার উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হন। গত দুই দিনেও স্বাভাবিক গ্যাস সরবরাহ না পাওয়ায় কারখানার উৎপাদন সচল করা যায়নি।

সার উৎপাদন স্বাভাবিক রাখতে দ্রুত সময়ের মধ্যে কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান সিইউএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।

কারখানার উৎপাদন বন্ধ থাকায় দৈনিক কমপক্ষে ৩ কোটি টাকা লোকসান হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ

প্রসঙ্গত, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানির বছরে ইউরিয়া সার উৎপাদন ক্ষমতা প্রায় সাড়ে তিন লাখ মেট্রিক টন। এটি বন্দরনগরী চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত।

গ্যাস সঙ্কটসহ নানা জটিলতায় একাধিকবার কারখানার উৎপাদন বন্ধ থাকায় বিগত অর্থবছরে কারখানাটিতে প্রায় ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হয়েছে। কিন্তু সে সময় প্রায় এক লাখ টন উৎপাদন কম হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা