সারাদেশ

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপলক্ষে আজ রবিবার সকাল ১১টায় বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ সাউথখালী গ্রামে আলোচনা সভা ও নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

কোস্ট ইয়ুথ এর আয়োজনে ও সিডরে ক্ষতিগ্রস্ত মানুষদের অংশগ্রহণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কোস্ট ইয়ুথ এর নির্বাহী সম্পাদক মোঃ শাহাদাত হোসাইন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিডি এর আই,ডি,আর,আর এন্ড সি,সি,এ প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর জাহিদুল ইসলাম, উত্তরণের প্রতিজ্ঞা প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক রিপা খাতুন, সিডিডি এর আই,ডি,আর,আর এন্ড সি,সি,এ প্রকল্পের মনিটরিং অফিসার প্রতিক কুমার, সাউথখালী ইউনিয়ন যুবদল নেতা আলাউদ্দিন হাওলাদার। এছাড়াও কোস্ট ইয়ুথ এর সদস্য হাসান শরীফ, লামিয়া আক্তার, ইলিয়াছ হোসেন, সেতু হালদার, রাব্বি হাওলাদার, হাসি আক্তার ও কুলসুম আক্তার।

দিবসটি উপলক্ষে উপকূলীয় মানুষের নিরাপত্তা, দূর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও নদীশাসন ব্যবস্থার দাবি তুলে ধরেন আলোচকরা। আলোচনা শেষে ঘুর্ণিঝড় সিডরে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন বলেন, ২০০৭ সালের ১৫ নভেম্বরের সেই বিভীষিকাময় স্মৃতি আজও আমাদের তাড়া করে বেড়ায়। সিডরের পরে আমাদের চাওয়া টেঁকসই বেড়িবাঁধ নির্মাণ করা হলেও তা বালু দিয়ে নির্মাণ করায় বিভিন্ন জায়গায় ফাটল ও ভাঙ্গন দেখা দিয়েছে। অতিদ্রুত নদীশাসন ব্যবস্থা কার্যকর করে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তিনি।

কোস্ট ইয়ুথ এর নির্বাহী সম্পাদক মোঃ শাহাদাত হোসাইন বলেন, সিডরের ১৯ বছরেও ভাগ্য বদলায়নি উপকূলবাসীর। জলবায়ু সুবিচার ও ন্যায্য রুপান্তরের মাধ্যমে তিনি উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও নদীশাসন ব্যবস্থা কার্যকর করার কথা বলেন। সিডরে নিহতদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ করার দাবি জানান তিনি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

অভিযান চালিয়ে সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা