ছবি সংগৃহীত
সারাদেশ

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: মর্গে থাকা ৫ মরদেহ হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও নারায়ণগঞ্জের মর্গে থাকা ৫ মরদেহ (হাড়গোড়) স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে মরদেহগুলো হস্তান্তর করা হয়। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৫৪ মরদেহ হস্তান্তর করা হয়েছে।

যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে তারা হলেন- নারায়ণগঞ্জ মর্গ থেকে মহিউদ্দিন, ঢামেক মর্গ থেকে লাবণী, সাজ্জাদ, শাকিল ও রকিব হোসেন।

জানা গেছে, মরদেহগুলো ডিএনএ- এর প্রোফাইলিংয়ের মাধ্যমে শনাক্ত করা হয়।

নারায়ণগঞ্জ জেলার সিআইডি পুলিশ পরিদর্শক আতাউর রহমান জানান, আজ ৫ জনের মরদেহ হস্তান্তরের মধ্য দিয়ে সকলের মরদেহ হস্তান্তর সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, গত ৮ জুলাই বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার প্রথম দিন তিনজনের মৃত্যু হয়। আহত হন অর্ধশত শ্রমিক। ফায়ার সার্ভিসের ঢাকা ও নারায়ণগঞ্জের ১৮টি ইউনিট ২০ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর গত ৯ জুলাই সকালে ওই ভবনের চারতলা থেকে ২৬ নারীসহ ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় মোট মৃত্যুর মধ্যে ৫১ জন নারী পুরুষ দগ্ধ হয়ে মারা যান। ৩ জন ভবন থেকে লাফিয়ে পরে মারা যান। এ ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা ৫৪ জন।

সাননিউজ/এম/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা