সারাদেশ

বৈদ্যুতিক তারে প্রাণ গেল ২ শিশুর

নিজস্ব প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কালইর গ্রামের সাবাইতাড়া এলাকায় নির্মাণাধীন একটি বৈদ্যুতিক খুঁটির তারে ঝোলাঝুলি করতে গিয়ে প্রাণ হারিয়েছে দুই শিশু। বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশু হলো— উপজেলার কালইর দীঘিপাড়া এলাকার মাসুদ রানার ছেলে সজীব (১০) ও একই গ্রামের মিঠুর কন্যা লামিয়া (৯)।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাচোল থানার ওসি সেলিম রেজা।

স্থানীরা জানান, নাচোল উপজেলার কালইর গ্রামের সাবাইতাড়া এলাকায় উচ্চ ক্ষমতাসম্পন্ন সংযোগ লাইন স্থাপনের কাজ চলছিল। এ সময় সেই নতুন বৈদ্যুতিক তার ধরে দুজন শিশু ঝুলাঝুলি খেলছিল। বিষয়টি নির্মাণাধীন শ্রমিকরা লক্ষ্য করে দুই শিশুকে সেখান থেকে সরে যেতে বলেন। তার পরও তারা তার ধরে ঝুলতে থাকে।

এ অবস্থায় মেশিনের মাধ্যমে সেই তার বৈদ্যুতিক খুঁটিতে স্থাপন করা শুরু হয়। এতে বৈদ্যুতিক তারগুলো ওপরের দিকে উঠতে থাকে। এ সময় দুই শিশু দুটি তারে ঝুলতে থাকে।

অনেক বেশি ওপরে উঠে গেলে দুজনেরই তার থেকে হাত ছুটে নিচে শক্ত জমিতে আছড়ে পড়ে এবং গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন তারা মারা যায়।

নাচোল থানার ওসি সেলিম রেজা জানান, নাচোল উপজেলার কালইর গ্রামের সাবাইতাড়া এলাকায় উচ্চ ক্ষমতাসম্পন্ন সংযোগ লাইন স্থাপনের কাজ চলছিল। এ সময় মেশিনের সাহায্যে দূর থেকে তার টাঙানো শুরু হলে শিশু দুটি বৈদ্যুতিক তার ধরে রাখা অবস্থায় ওপরে উঠে যায়। একপর্যায়ে সেখানে ঝুলন্ত অবস্থায় মাটিতে পড়ে গুরুতর আহত হয় শিশু দুটি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা