সারাদেশ

বোয়ালমারীতে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা তিনটায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পাণ্ডে, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার, সাধারণ সম্পাদক শরীফ ইদ্রিস বাকের, যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী রায়হান রকি, ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি সৈয়দ মর্তুজা তমাল প্রমুখ।

সভায় গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি কলেজ সংলগ্ন স্থানীয় গণকবরে মাল্যদান, সকাল ৯টায় বোয়ালমারী জর্জ একাডেমির খেলার মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে শারীরিক কসরত ও ডিসপ্লে, বেলা বারোটায় বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বাদ জুম্মা মসজিদে দোয়া মাহফিল এবং বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে বিকেল ৪টায় প্রীতি ফুটবল ম্যাচ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা