সারাদেশ

বিজয়ী মেম্বারকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্টাভাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাতগাছিয়া গ্রামে মো. রাশেদুল ইসলাম নামে নবনির্বাচিত এক মেম্বারকে পিটিয়ে জখম করা হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত রাশেদুল একই ওয়ার্ডের তেতুলবাড়িয়া গ্রামের আতিয়ার শেখের ছেলে।

জানা গেছে, বিজয়ী মেম্বার প্রার্থী রাশেদুল ইসলাম তার ভাই ও বাবাসহ কয়েকজন অনুসারীকে নিয়ে নির্বাচনী ওয়ার্ডের সাতগাছিয়া গ্রামে মো. জুম্মন নামে অসুস্থ এক ব্যক্তিকে দেখতে যান। তার বাড়ির পাশে দাঁড়িয়ে তারা কথা বলছিলেন। এ সময় পরাজিত মেম্বার প্রার্থী মো. কোরবান আলীর সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো দায়ের কোপে রাশেদুলের ডান পা কেটে যায়।

রাশেদুল ও জুম্মন পাশের একটি ঘরে আশ্রয় নেন। হামলাকারীরা রাশেদের সঙ্গে থাকা ভাই রফিকুল ইসলাম, বাবা আতিয়ার রহমান ও প্রতিবেশী মোমিনুর রহমানকে পিটিয়ে জখম করে। খবর পেয়ে বারোবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতেই আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি দুজন মেম্বার রাশেদ ও তার বাবা আতিয়ার হাসপাতালে ভর্তি আছেন।

বারোবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান বলেন, ‘রাতে সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছে মেম্বারসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করি। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা