ছবি সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী জরুন এলাকায় রিপন গ্রুপের একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে কারখানার নিচতলার এক্সেসোরিস গোডাউনে আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালন আবদুল হামিদ জানান, দুপুরে হঠাৎ ওই কারখানার নিচতলার এক্সেসোরিস গোডাউনে আগুন লাগে। আগুনের তীব্রতা বাড়ছে। বর্তমানে ডিবিএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরও ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ওই কারখানায় প্রায় ৩ হাজার শ্রমিক কাজ করছিলো। নিচতলায় আগুন লাগলে সবাইকে নিরাপদে বের করে নিয়ে আসা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা