ছবি সংগৃহীত
সারাদেশ

৪শ কেজি জাটকা জব্দ

নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার খেয়াঘাট এলাকা থেকে ৪শ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

সোমবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এসব জাটকা জব্দ করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খেয়াঘাট এলাকার একটি মাছবাহী ট্রাক তল্লাশি করে ৪শ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা মৎস্য বিভাগের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায় গরিবদের মাঝে বিতরণ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার শাফকাত হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচে জাটকা আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা