ছবি সংগৃহীত
সারাদেশ

বাবার কবজি কেটে ফেলা ছেলেকে আটক

নিজস্ব প্রতিনিধি, মাগুরা: মাগুরায় বাবার হাতের কবজি কেটে ফেলা সেই ছেলেকে আটক করেছে র‌্যাব।

সোমবার (২৯ নভেম্বর) বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়া গ্রামের রুবেল হোসেনের বাড়ি থেকে তাকে আটক করে র‌্যাব।

র‌্যাব-০৬ এর (ঝিনাইদহ অঞ্চল) সিও (কমান্ডিং অফিসার) মেজর শরীফ এক সংবাদ সম্মেলনে বলেন, গত ২৩ নভেম্বর মাগুরা সদর উপজেলার উথলি গ্রামের শহিদুল ইসলাম ওরফে সাধুর হাতের কবজি কেটে দেন তার ছোট ছেলে হানিফ মিয়া। এ কাজে ধারালো ছুরি ব্যবহার করেন তিনি। জমি লিখে না দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

গুরুতর জখম অবস্থায় বাবা শহীদুল হক ওরফে সাধুকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থা খারাপ হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শহিদুল হকের বড় ছেলে গোলাম মোস্তফা রাতে মাগুরা সদর থানায় মামলা করেন। ঘটনার পর থেকে হানিফ মিয়া পলাতক ছিলেন। আজ তাকে গ্রেফতার করা হয়।

হানিফ মিয়াকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান কমান্ডিং অফিসার।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা