ছবি সংগৃহীত
সারাদেশ

নড়াইলে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, খুলনা: নড়াইল সদর উপজেলার ভবানীপুর গ্রামে মফি শেখ (২৮) হত্যা মামলায় একজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ মামলায় অপর তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে এ আদেশ দেন জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান।

নড়াইলের অতিরিক্ত পিপি নুর মোহাম্মদ বলেন, আসামিদের মধ্যে নড়াইল সদর উপজেলার ভবানীপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে জামিনুর রহমান মোল্লাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া লুৎফর রহমানের অপর সন্তান সাদ্দাম হোসেন শুভ, একই এলাকার মোকছেদ মোল্যার ছেলে সহিদ মোল্যা ও ছাকেম মোল্যার ছেলে সাত্তার মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।

মামলার বিবরণে জানা গেছে, এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ২০১৬ সালের ১৮ জুলাই দুপুরে নড়াইলের ভবানীপুর গ্রামের কৃষক মফি শেখ তার শিশুপুত্রকে নিয়ে স্কুল থেকে উপবৃত্তির টাকা তুলে বাইসাইকেলযোগে বাড়িতে ফেরার পথে এলাকার মাথাভাঙ্গা নামক একটি সেতুর ওপর পৌঁছালে আসামিরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা করে।

গুরুতর আহত অবস্থায় মফি শেখকে নড়াইল সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী রেকসানা খাতুন ৬ জনকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি আবেনুর খাতুন ও সাখায়েত হোসেনকে বেকসুর খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা সকলে আদালতে উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা