সারাদেশ

বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করে এরা

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ২৯ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ১টার দিকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- কুমিল্লার দেবিদ্বারের ওয়াইতপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে মো. রবিউল হাসান (২৬), ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দুর্জয়নগর এলাকার সেলিম মিয়ার ছেলে মো. ইয়াছিন মিয়া (১৮), মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর বিক্রমপুর এলাকার মৃত নুর আলমের মেয়ে হোসনে আরা (৩৫) এবং একই এলাকার সালাউদ্দিনের মেয়ে মোছা. ছাহিমা (১৮)।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গাঁজার একটি বড় চালান নিয়ে কিছু মাদক ব্যবসায়ী ঢাকার দিকে আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল শিমরাইল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় ২৯ কেজি গাঁজা জব্দ এবং দুই নারীসহ চারজনকে আটক করা হয়।

আটকরা দীর্ঘদিন গাঁজার বড় বড় চালান নিয়ে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় এবং সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা