ছবি সংগৃহীত
সারাদেশ

একসঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন লাভলি খাতুন (২৮)।

বুধবার (২৪ নভেম্বর) উপজেলার স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ওই চার শিশুর জন্ম হয়।

লাভলি খাতুন বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর সরকারপাড়া এলাকার লিটন উদ্দিনের স্ত্রী। লাভলি এবং দিনমজুর কৃষক লিটনের ঘরে আরও একজন ছেলে সন্তান এবং একজন কন্যাসন্তান রয়েছে। স্বামী লিটন একজন দিনমজুর কৃষক।

জানা গেছে, বুধবার রাতে প্রসব বেদনা উঠলে লাভলীকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত পৌনে ১১টার দিকে সিজারের মাধ্যমে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম হয়। চার কন্যাসন্তানের মধ্যে ৩টি সন্তান সুস্থ ও একটি মৃত সন্তান জন্মগ্রহণ করে। মৃত সন্তানের মাথা ও দুই হাত ছিল না।

আমিনা হাসপাতালের চিকিৎসক আনসারুল হক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা