ছবি সংগৃহীত
সারাদেশ

সমাজকল্যাণমন্ত্রীর ছোট ভাইকে আ.লীগ থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুজ্জামান আহমেদকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্ত্রীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী করায় তাকে বহিষ্কার করা হয়।

একই সঙ্গে আরও ৭ দলীয় নেতাকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত অন্যরা হলেন- ওই উপজেলার জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আলী প্রামাণিক, চলবলার ৫নং সভাপতি খবির উদ্দিন, গোড়ল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, কাকিনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক, কাকিনা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরাজুল ইসলাম ও কাকিনা ইউনিয়ন শাখার বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন।

মতিয়ার রহমান জানান, মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কিছুদিন আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়। ওই নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে মাহবুবুজ্জামান আহমেদ স্ত্রীকে বিদ্রোহী প্রার্থী করছেন। তাই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাকিরা তার পক্ষে কাজ করায় তাদেরও বহিষ্কার করা হয়।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা