সারাদেশ

মোংলায় বিদেশি জাহাজে চীনা নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

দেশের মোংলা বন্দরে একটি বিদেশি জাহাজের চিফ ইঞ্জিনিয়ার মারা গেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।

বিদেশি চীনা এই নাগরিক মূলত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন।

বুধবার (১০ জুন) সন্ধ্যায় জাহাজেই কর্মরত অবস্থায় চীনা নাগরিক এই প্রকৌশলী মারা যান বলে জানা গেছে। তবে তার করোনা উপসর্গ ছিল না বলে জানিয়েছেন শেখ ফকর উদ্দিন।

সিঙ্গাপুর পতাকাবাহী ‘এপিক সেন্ট কিটস’ জাহাজ প্রাকৃতিক গ্যাসের কাঁচামাল নিয়ে বুধবার বিকালে মোংলা বন্দরের বেসক্রিকের ২ নম্বর বয়ায় অবস্থান করছিল। ফ্যান হংজি ওই জাহাজে সাত মাস কর্মরত ছিলেন বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছন, ফ্যান হংজির মরদেহ ডাক্তারি পরীক্ষা শেষে মোংলা থানায় ইউডি মামলা করা হবে। এরপরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হবে। সেখানে দাপ্তরিক কার্যক্রম শেষে লাশ তার দেশে পাঠানো হবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা