সারাদেশ

নড়াইলে তিনজনকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে একই পরিবারের দু’সদস্যসহ তিন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। বুধবার (১০ জুন) দুপুরে জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গণ্ডব গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন গন্ডব গ্রামের আমিনুর রহমান মোল্যা ওরফে হাবিব মোল্লা (৫২), মোকতার মোল্লা (৬০) ও রফিকুল ইসলাম (৩২)।

নিহত মোকতার মোল্লা এবং আমিনুর রহমান মোল্লা ওরফে হাবিব মোল্লা সম্পর্কে চাচা-ভাতিজা। দু’পক্ষের এই সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, গন্ডব গ্রামের বাসিন্দা নড়াইল জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ বিপ্লবের দলের লোকজনের সঙ্গে কাশিপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) একই গ্রামের অধিবাসী মিরাজ মেম্বারের লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল।

বুধবার (১০ জুন) দুপুরে মিরাজ মোল্লা গ্রুপের খালিদ হোসেন বাজারে যাওয়ার পথে গন্ডব গ্রামের বটতলা নামক স্থানে পৌঁছালে তাকে ধরে হাতুড়িপেটাসহ মারধর করে প্রতিপক্ষ বিপ্লব গ্রুপের লোকজন। মিরাজ মোল্লা গ্রুপের লোকজন এ ঘটনার প্রতিবাদ করলে প্রতিপক্ষ বিপ্লব গ্রুপের লোকজন মিরাজ মোল্লার লোকজনের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসহ হামলা চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মিরাজ মেম্বারের পক্ষের আমিনুর রহমান মোল্লা ওরফে হাবিব মোল্লা, মোকতার মোল্লা ও রফিকুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করে। মোকতার মোল্লা ও আমিনুর রহমান মোল্লাকে নড়াইল সদর হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রফিকুল ইসলামকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান আরও বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের আটকের জন্য জোরালো অভিযান চলছে।

এ ঘটনার পর নড়াইল জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ বিপ্লব ও তার অনুসারীদের ফোন বন্ধ পাওয়া গেছে। অপরপক্ষ মিরাজ মেম্বারকেও ফোনে পাওয়া যায়নি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

লক্ষ্মীপুরে পিডিবির উপ-সহকারি প্রকৌশলীর ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস

‎বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিক্র...

বাংলাদেশকে সমীহ প্রোটিয়াদের, হালকাভাবে নিচ্ছে না বাভুমা

এক নজরে: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ ২০২৬

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছ...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা