সারাদেশ

আল্লামা শফীর অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিনিধি:

'হেফাজতে ইসলামি বাংলাদেশ'এর আমির আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি কথা বলতে পারছেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. হুমায়ুন কবির মঙ্গলবার (৯ জুন) রাতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে আল্লামা শফীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে রোববার (৭ জুন) রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তাকে ভর্তি করা হয়।

এরপর সোমবার (৮ জুন) দুপুরে হেফাজত আমিরের শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। এ বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. হুমায়ুন কবির জানিয়েছেন, ‘হেফাজত আমির আল্লামা শফীর শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভালো। আজ দুপুরের পর থেকে তিনি কথা বলছেন। তিনি এখন আশঙ্কামুক্ত। আশা করছি, কয়েকদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করতে পারবেন।’

এ সম্পর্কে জানতে হেফাজত আমির এর ছেলে হেফাজত ইসলামের প্রচার সম্পাদক আনাস মাদানীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি মোবাইল রিসিভ করেন নি। তবে হাসপাতালের পরিচালক জানিয়েছেন, হেফাজত আমির এর ছেলেরা তার বাবার সঙ্গে হাসপাতালেই আছেন, তিনি ছেলেদের সঙ্গে কথাবার্তা বলছেন।

প্রসঙ্গত, শতবর্ষী প্রবীণ আলেম আল্লামা আহমদ শফী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন। শারীরিক অসুস্থতা নিয়ে হেফাজত আমিরকে গত এক বছরে বেশ কয়েক বার হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গত ১১ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে বমি, মাথাব্যথার পাশাপাশি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হেফাজত আমিরকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ১৪ এপ্রিল দুপুর ১টায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়। পরে করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট নেগেটিভ আসে। পরে গত ২৬ মে হেফাজত আমিরকে চট্টগ্রাম নিয়ে আসা হয়। আবারও ৭ জুন এই হাসপাতালে ভর্তি হন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

অভিযোগ ও বিতর্ক: ফের কিশোরগঞ্জে বদলি রুহুল আমিন

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশ...

লক্ষ্মীপুরে পিডিবির উপ-সহকারি প্রকৌশলীর ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস

‎বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিক্র...

বাংলাদেশকে সমীহ প্রোটিয়াদের, হালকাভাবে নিচ্ছে না বাভুমা

এক নজরে: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ ২০২৬

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা