সারাদেশ

কিশোরকে পা দিয়ে গলা চেপে ধরে নির্যাতন!

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট শহরে চুরির অভিযোগে মমিনুল ইসলাম (১৭) নামে এক কিশোরকে অমানবিকভাবে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় আশরাফ আলী লাল নামে এক ব্যবসায়ীকে মঙ্গলবার (৯ জুন) রাত দেড়টার দিকে আটক করেছে পুলিশ।

আটক আশরাফ আলী লাল আদিতমারী উপজেলার কমলবাড়ি ইউনিয়নের মৃত আহমদ আলীর ছেলে। তিনি জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। আর নির্যাতনের শিকার মমিনুল সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটাপোতা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

শহরের মিশন মোড়ে তার মালিকানাধীন সীমান্ত শপিং কমপ্লেক্সের নিচতলায় মঙ্গলবার নির্যাতনের এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি আপলোড করার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ঐ ভিডিওটিতে দেখা যায়, আশরাফ আলী লালসহ আরও দু'তিনজন কিশোরটিকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করছে। এসময় পা দিয়ে মুখ ও গলা চেপে ধরছেন আশরাফ। আত্মরক্ষায় এসময় ছেলেটি অনেকের পা জড়িয়ে ধরলেও কেউ রক্ষা করতে এগিয়ে আসেনি।

লালমনিরহাট সদর থানা পুলিশের ওসি মাহফুজ আলম জানান, 'ভিডিও ভাইরাল হওয়ার পর কিশোর মমিনুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতেই সদর থানায় মামলা করে। এরপর রাত দেড়টার দিকে প্রধান অভিযুক্ত আশরাফ আলী লালকে আটক করা হয়।'

মামলায় আশরাফ আলী লালসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান তিনি।

ঘটনার প্রসঙ্গে জানা যায়, মঙ্গলবার সকালে ভবনের নিচে থাকা একটি ইজিবাইক থেকে তেলের একটি জারকিন চুরির অপরাধে ওই কিশোরকে প্রথমে আটক করে কয়েকজন। পরে তাকে ভবন মালিক আশরাফ আলী লালের হাতে তুলে দেয়। এরপর স্বীকারোক্তি আদায়ে তিনিসহ কয়েকজন মধ্যযুগীয় কায়দায় কিশোরটিকে নির্যাতন করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা