সারাদেশ

মহাসড়কে চাঁদাবাজি ঠেকাতে তৎপর হাইওয়ে পুলিশ

বগুড়া প্রতিনিধি:

মহাসড়কে চাঁদাবাজি ও মাদক পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ। মঙ্গলবার (১০ জুন) সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানায় জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

সভায় পুলিশ সুপার বলেন, ‘উত্তরাঞ্চলের এক হাজার ৩৫ কিলোমিটার মহাসড়কের মধ্যে ৯২৫ কিলোমিটার নিয়ন্ত্রণে কাজ করছে হাইওয়ে পুলিশ বগুড়া আঞ্চলিক কার্যালয়। মহাসড়কে নিরাপত্তায় অবৈধ থ্রি-হুইলার, মাদক এবং চোরাচালানে হাইওয়ে পুলিশের তৎপরতায় এরই মধ্যে ডাকাতি-ছিনতায়ের ঘটনা এখন প্রায় শূন্যের কোটায়। গত ৫ মাসে ৭৩টি দুর্ঘটনায় ৯৯ জন মারা গেছে। ৫৭টি মামলাও হয়েছে। প্রায় সতেরশ’ বোতল ফেনসিডিল, সাড়ে ২৭ কেজি গাঁজা, ১১০ গ্রাম হেরোইন, ৩৮ পিস ইয়াবাসহ ৪৩ জনকে আটক করা হয়েছে।’

তিনি জানান, দুর্ঘটনা প্রতিরোধে আরও তৎপর হতে ইউনিটের সব পুলিশ সদস্যকে ইতিমধ্যেই কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় আরও বক্তব্য রাখেন– জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রায়হান ইবনে রহমান, হাটিকুমরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন।

প্রসঙ্গত, চলমান করেনায় মহাসড়কে অবৈধ ও বেপরোয়া চাঁদাবাজি এবং অনৈতিক সুবিধা নিয়ে অবৈধ যানবাহন পারাপারের দায়ে গত ৩ জুন প্রত্যাহার হন হাটিকুমরুল থানার ওসি খাইরুল ইসলাম। ওই ঘটনার পর পুলিশ সুপার সবাইকে সতর্ক করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা