ছবি সংগৃহীত
সারাদেশ

‘বোমা হামলায়’ যুবকের হাত বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের কুন্দশী চৌরাস্তায় ‘বোমা হামলায়’ শাহাজাদা মোল্লা (৩৮) নামে এক যুবকের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (৭ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

আহত শাহাজাদা মোল্লা মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের আকবার হোসেন মোল্লার ছেলে এবং একই ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামালের ভাগনে।

চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, কুন্দশী চৌরাস্তা মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় শাহাজাদার ওপর ‘বোমা হামলা’ করা হয়। ঘটনাস্থলের আশপাশের লোকজন কেউ মুখ খুলছেন না।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম জানান, তার ডান হাতের কনুই থেকে হাড়-মাংস আলাদা হয়ে গেছে। শুধু চামড়ার সঙ্গে একটু ঝুলে আছে। দ্রুত অস্ত্রোপচার করে হাত ফেলে দিতে হবে।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস রায় জানান, শাহাজাদা পুলিশ হেফাজতে চিকিৎসাধীন থাকবেন। তাকে এ ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা